পদ্মা সেতুর উদ্বোধনে আগতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিক্যাল টিম।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের নেতৃত্বে চিকিৎসা সেবা টিমের সদস্যরা শুক্রবার (২৪ জুন) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা করেন।
ডা. এম এ জলিল জানান, স্বাধীনতা চিকিৎসক পরিসদ ও বিএমএ, ফরিদপুরের আয়োজনে ১২ জন চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মা সেতুর উদ্বোধনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।
একাত্তর/জো