বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, নিহত শিশু আব্দুল্লাহ (৩) তালোড়া পৌর এলাকার দুবড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার খালার বাড়ি তালোড়া পৌর এলাকার লাফাপাড়ায় বেড়াতে এসেছিল। বিকেলে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের লাফাপাড়া (ডায়াবেটিকস হাসপাতাল) এলাকায় রাস্তার পাশে খেলছিল শিশুটি।
এসময় তালোড়া থেকে দুপচাঁচিয়া অভিমুখে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এরপর স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। আইনী ব্যবস্থা পক্রিয়াধীন।
একাত্তর/জো