বকশীগঞ্জে জমজ শিশুর নাম রাখা হলো পদ্মা ও সেতু

জামালপুরে বকশীগঞ্জ এলাকায় এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে দুই জমজ শিশুর।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে এক ছেলে এবং এক কন্যা সন্তানের জন্ম দেন মা রহিমা।

শিশু দুটির জন্মের পরপরই বাবা মিজানুর রহমান এবং মা রহিমা আক্তার রুমি ভালোবেসে তাদের নাম রাখেন পদ্মা এবং সেতু।


মঙ্গলবার সকালে প্রসব ব্যাথা উঠলে বকশীগঞ্জ সদরের ডা. এফ রহমান হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভর্তি করা হয় রহিমাকে। এরপর সফল অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। 

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে মাহামুদ রাব্বী জানিয়েছেন, অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। বর্তমানে মা এবং শিশুরা ভালো আছেন, সুস্থ আছেন। 

তিন বছর আগে বকশীগঞ্জ ঠান্ডারবন গ্রামের রহিমা আক্তার রুমিকে বিয়ে করেন মিজানুর রহমান। মিজানুর রহমান রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।   


একাত্তর/ এনএ