ঈদযাত্রা: চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে

ঈদযাত্রার শেষ মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে চাপ নেই ঘরমুখী যাত্রী ও যানবাহনের। 

মঙ্গলবার (৫ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনগুলো কোনো ধরনের বিড়ম্বনা কিংবা অপেক্ষা ছাড়াই ফেরিতে পার হচ্ছে। 

এবার ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। ‍নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরছেন তারা। 

এদিকে পন্যবাহী ট্রাকগুলো এক ঘন্টার মধ্যেই ফেরি পার হতে পারছে। এতে স্বস্তি ফিরেছে ঘাট এলাকায়। 

আরও পড়ুন: নাইকো মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ আগস্ট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তপক্ষ জানায়, মুলত পদ্মা সেতু চালুর কারণে দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে পাটুরিয়ায়। 

এই নৌরুটে বর্তমানে ফেরির সংখ্যা ২১ টি হলেও যানবাহন কম থাকায় ১৭টি ফেরি চলাচল করানো হচ্ছে বলেও জানায় কর্তপক্ষ।


একাত্তর/আরবিএস