পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে ঘরমু‌খো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

মানিকগঞ্জের পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে শুক্রবার (৮ জুলাই) ভোর থেকেই ঘরমু‌খো যাত্রীর চাপ ও যানবাহনের সংখ্যা গত কয়েকদিনের তুলনা বেড়েছে। তবে উপ‌চেপড়া ভিড় নেই। 

দু‌র্ভোগ ছাড়াই যাত্রী ও যানবাহনগু‌লো ফে‌রি‌তে পারাপার হ‌য়ে যা‌চ্ছে । সব‌চে‌য়ে বেশী আাস‌ছে কাটা লাইন সার্ভিসের যাত্রী । এসব যাত্রীরা বেশীরভাগ লঞ্চে পার হচ্ছে।

ফে‌রি‌তে যাত্রী ও যানবাহনের সঙ্গে সীমিত আকা‌রে মোটরসাইকেলও পার করা হ‌চ্ছে। বিড়ম্বনা ছাড়া ফে‌রি‌তে পার হ‌তে পারায় স্ব‌স্তি‌তে যাত্রীরা। যাত্রীবাহী বাসগু‌লোকে বেশিক্ষণ ঘাটে অপেক্ষা কর‌তে হচ্ছে না। 

অন্যদিকে লঞ্চ কর্তৃপক্ষও চেষ্টা করছেন ধারণক্ষমতার বেশী যাত্রী যেন লঞ্চে না ওঠেন।

বিআইড‌ব্লিউ‌টি‌সি আরিচা অঞ্চলের ডি‌জিএম শাহ খা‌লেদ নেওয়াজ ব‌লেন, ভোর থে‌কেই ঘরমু‌খো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ শুরু হ‌য়ে‌ছে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি ও মাই‌ক্রোবাসগু‌লো অনায়াসেই ফে‌রি‌তে উঠে পড়ছে। অন্য ঈদের সময় তিনদিন আগে থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হলেও এবার গাড়ির চাপ কম থাকায় পণ্যবাহী ট্রাকগু‌লো পারাপার করা হ‌চ্ছে । সেক্ষেত্রে আগে বাস ও প‌রে ট্রাক পার করা হচ্ছে। ঘাটে সকাল থেকে বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের সামান্য লাইন আছে। 

তিনি আরও জানান, বর্তমানে ২১টি ফেরির মধ্যে ২০টি দি‌য়ে পারাপার করা হ‌চ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাত হাজার যানবাহন পারাপার করা হ‌য়ে‌-ছে যার প্রায় অর্ধেকই মোটরসাইকেল।

এদিকে, মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, ঘাটের আইনশৃঙ্খলা রক্ষা ও চুরি-ছিনতাই রোধে ঘাট এলাকায় অতি‌রিক্ত পুলিশ মোতা‌য়েন করার সাথে সাথে পুরো এলাকা সি‌সি ক্যামেরার আওতায় রাখা হ‌য়ে‌ছে।


একাত্তর/জো