নোয়াখালীর সোনাইমুড়ীত মাদক কারবারি ইসমাইল হোসেন টিপূকে এক হাজার ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর একটার সময় সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বজরা ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বিল্ডিংয়ের দক্ষিণ পাশের কক্ষে অভিমান চালিয়ে মাদক কারবারি ইসমাইল হোসেন টিপূকে কে মাদক বিক্রি করার সময় গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এসএ