ঝিনাইদহের কালীগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল প্যানেলে আগুন লাগার ১৬ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ পৌরসভা ও বারোবাজার এলাকায় শুক্রবার (২২ জুলাই) রাত ১১টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। বিদ্যুৎ না থাকায় অফিস ও কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে স্থানীয়রা।
কালীগঞ্জ সাব-স্টেশনের আবাসিক প্রকৌশলী মোজাম্মেল হক খান জানান, ওভার ভোল্টেজের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। খুলনা ও কুষ্টিয়া উপ-কেন্দ্রে ইঞ্জিনিয়াররা কাজ করে বেলা সাড়ে ৩টার দিকে সংযোগ চালু করতে সক্ষম হয়েছেন।
একাত্তর/এসজে