সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু

ফেনীর নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই। 

মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচতলায় এ দূর্ঘটনাটি ঘটে। তারা তিন ভাই ওই ভবনের নিচতলায় সেফটিক ট্যাংকের ওপর বসবাস করতেন। তারা সকলে ফেনীতে দিনমুজুরের কাজ করতেন।

নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকানন এলাকার বাসিন্দা ছৈয়দ আলম মুন্সির তিন ছেলে আবদুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সি ও মনিরুজ্জামান মুন্সি।

পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানায়, সকাল ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দু'জন গুরুত্বর আহত হয়। একপর্যায় তাদের উদ্ধার করে ২৫০ শর্য্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ারসার্ভিস কর্মীরা সেফটিক ট্যাংকির ভেতর থেকে মৃত অবস্থায় অপর আরেক ভাইয়ের মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ভারতের সঙ্গে জুড়ে যাক বাংলাদেশ-পাকিস্তান: মনোহরলাল খট্টর

ফায়ার সার্ভিস ফেনী স্টেশনের উপ পরিচালক পূর্ণ চন্দ্র জানান, ৫ তলা ভবনটির সেফটিক ট্যাংকের গ্যাস বের হওয়ার জন্য কোনো পাইপলাইন সংযোগ ছিলোনা। তাই মিথাইল গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস