হিলিয়াম রেস্তোরাঁর রান্নাঘরে তেলাপোকা, জরিমানা ২০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নাঘরে তেলাপোকা থাকায়  তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বগুড়ার হিলিয়াম রেঁস্তোরায় ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের জলেশ্বরীতলায় এই অভিযানের নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ইফতেখারুল ইসলাম রিজভী। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বগুড়া জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হিলিয়াম রেঁস্তোরায় বিকেলে অভিযান চালানো হয়। এসময় তাদের খাবার রান্না ঘর অস্বাস্থ্যকর অবস্থায় থাকায় ও তেলাপোকার উপস্থিতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা কার্যালয়ের এডি ইফতেখারুল আলম রিজভী জানান, হিলিয়াম রেস্তোরাঁয় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। 


একাত্তর/এসএ