বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের তিন মাসের মধ্যে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ওই তরুণের নাম বাবুল আকন্দ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র তিনমাস আগে বিয়ে করে বাবুল আকন্দ। কিন্তু সম্প্রতি তার স্ত্রী বাড়ি না আসায় অভিমান করে নিজ বাড়ির পাশের একটি আম গাছে ফাঁসে ঝুলে ‘আত্মহত্যা’ করেন বাবুল।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/জো