পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত তরুণের নাম মানিক মিস্ত্রী।
কলাপাড়া থানার এএসআই সঞ্জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পাখিমারা বাজারে অভিযান চালায়। এসময় মানিককে ইয়াবাসহ আটক করা হয়।
আরও পড়ুন: উপ-বিভাগীয় প্রকৌশলীর গাড়িতে মাদক, সাময়িক বরখাস্ত
মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো