রংপুরের পীরগাছা উপজেলায় এক শিশুকে (৮) ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে (৬০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিচারক রোকুনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, রায় ঘোষণা সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি শ্রী ভোজন রায়।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ অক্টোবর পীরগাছা উপজেলার পঞ্চনন গ্রামের নাবালিক মেয়েকে একই গ্রামের ভোজনরায় রায় বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
আরও পড়ুন: স্ত্রীকে মারতে তিন লাখ টাকায় খুনি ভাড়া করেন বাবুল আক্তার
তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে মামলার বিচারকাজ শুরু হয়।
একাত্তর/আরএ