পটুয়াখালীর গলাচিপায় পণ্যবাহী টমটম উল্টে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী ইউনিয়নের গলাচিপা-উলানিয়া সড়কের কাচারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কিশোর মো. কিরন (১৭) নামের কিরন গলাচিপা পৌরসভার শ্যামলীবাগের বাসিন্দা মো. সেলিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সজীব গ্রুপের ডিলার মো. জসিম উদ্দিনের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন কিরন। দুপুরে উলানিয়া বাজারে কোম্পানির মালামাল সরবরাহ করে গলাচিপা ফিরছিলেন তিনি। ফেরার পথে রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা বাজারের কাছে মালামাল ভর্তি টমটমটি উল্টে কিরন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার
এলাকাবাসী আহতাবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, এ বিষয়ে কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/জো