গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে আটটি দোকান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়নপুর বাজারে হাজী ইমান আলী মার্কেটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ওই মার্কেটের আটটি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: শরণখোলা সাত দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
শ্রীপুর ফায়ার স্টেশনের সাব-অফিসার ইকবাল সরকার জানান, ওই মার্কেটের নাসির অটোমোবাইলস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এটি জানা যায়নি। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
একাত্তর/জো