গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর শহরে বিএনপি-জামাত জোটের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। এতে নেতৃত্বে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা আকন্দ।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের বিভিন্ন সড়ক এ ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সকলের হাতে একটি করে ঝাড়ু দেখা যায়।
উপস্থিত মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জানান, বারবার বিএনপিকে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কাজ করার সুযোগ দেয়া হবে না। আগুন সন্ত্রাসের স্থান হবে না এই দেশে।
আরও পড়ুন: ফার্মেসিতে মিলল গাঁজা-ইয়াবা, পল্লী চিকিৎসক গ্রেপ্তার
তারা বলেন, সারা দেশে আবারো অশান্ত এক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত গোষ্ঠী। তারা আসলে দেশের শান্তি পছন্দ করে না। তারা দেশের ময়লা আবর্জনা। আর এ কারণেই ঝাড়ু নিয়ে আমরা সেই আবর্জনা পরিষ্কার করতে এসেছি।
একাত্তর/আরএ