নোয়াখালীতে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুময়ান কবির পলাশকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।  

এসব তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিআর সাজা ও পাঁচটি সিআরসহ সর্বমোট ছয়টি পরোয়ানাভুক্ত চেকের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধ

ওসি তদন্ত আরও জানায়, তার বিরুদ্ধে একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে এবং পাঁচ মামলায় পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 


একাত্তর/আরবিএস