কু‌মিল্লায় গাঁজায় ভরা প্রাইভেটকা‌রসহ গ্রেপ্তার দুই

কুমিল্লায় গাঁজা পরিবহনকালে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কাপ্তান বাজারের চাঁনপুর ব্রিজ এলাকায় তল্লাশি করে গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। এ সময় ৩০ কে গাঁজা ও টয়োটা ব্র্যান্ডের একটি এলিয়েন প্রাইভেটকার জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন-  গাড়ির চালক নারায়ণগঞ্জ সদর উপজেলার সিমরাইল সানারপাড় এলাকার বাসিন্দা মো. নূর নবী (২৭) ও গাড়ীর যাত্রী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূঁমি এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (৩৫)। 

‌ডি‌বি পুলিশ জানায়, চাঁনপুর ব্রিজ সড়কের পাকা রাস্তার ওপর কাবাছির বন্ধ দোকানের সামনে একটি কালো রঙয়ের টয়োটা ব্র্যান্ডে প্রাইভেটকার (রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১) দাঁড়ানো অবস্থায় ছিলো। পরে গাড়ি তল্লাশি করে গাঁজা উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।


ডি‌বি পুলিশের উপ-পরিদর্শক তুষ্ট লাল বিশ্বাস জানান, গ্রেপ্তাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশে সরবরাহ করে আসছিল। আটক চালানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিলো বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

আরও পড়ুন: তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

তিনি জানান, ডিবি পুলিশ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  


একাত্তর/এসি