চুয়াডাঙ্গায় নারী-পুরুষসহ পাঁচ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই ঢাকায় বসবাস করতেন। আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতোয়ার রহমান জানান, গত ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর ছয়জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী। আক্রান্তরা ননহেমোরিজিং ডেঙ্গুতে আক্রান্ত।
তিনি জানান, জেলা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড না থাকায় রোগীদের বিশেষ সতর্কতার সঙ্গে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগ, তিন শিক্ষক আটক
ডেঙ্গু রোগ থেকে বাঁচতে সবাইকে বিশেষ করে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমাতে এ সময়টা এডিস মশা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন ডা. আতোয়ার।
একাত্তর/এসি