ঝালকাঠিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মাথায় গাছের ডাল পড়ে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কর্মকর্তা মনির হোসেন (৪০) রাজাপুর ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, বরিশাল থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, নিহত মনির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/জো