খুলনার বড়বাজারে আগুন নিয়ন্ত্রণে চার ইউনিট

খুলনার বড়বাজারের তুলাপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে বড় বাজার জুতাপট্টি ঘাট লাগোয়া একটি দোকানে আগুন লাগে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, বড় বাজার নদী সংলগ্ন দোকানে আগুন লেগেছে। দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


আরও পড়ুন: সাজেক পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে বহু পর্যটক

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ তিনটি দোকানের ক্ষতি হয়েছে।


একাত্তর/আরএ