খাগড়াছড়িতে এসএ পরিবহনের গাড়িতে বস্তাবন্দী অবস্থায় পাচারকালে এক হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি, ১০টি ভারতীয় পিতলের বৌদ্ধমূর্তি, সিগারেট ও লুঙ্গি জব্দ করেছে বিজিবি ও জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত আটটায় খাগড়াছড়ি সদরের এসএ পরিবহনে এসব ভারতীয় মালামাল গাড়িতে উঠানোর সময় জব্দ করা হয়। একই সাথে এসএ পরিবহনের ওই শাখার ম্যানেজার আমজাদ হোসেন. সহকারী ম্যানেজার বাদল ও ঝন্টুকে আটক হরা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবিসহ জেলা প্রশাসন যৌথভাবে ভারতীয় এসব মালামাল জব্দ ও তিনজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
একাত্তর/জো