জাল ব্রিটিশ মুদ্রা বানিয়ে প্রতারণা, গ্রেপ্তার ছয়

জাল ব্রিটিশ ধাতব মুদ্রা তৈরি এবং এর মাধ্যমে নিরীহ মানুষের সাথে প্রতারণার করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পরে বিষয়টি বুধবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলিম, টিপু সুলতান, আব্দুল কাদের, তারিক আলী, মোন্তাজ আলী, সাইফুল ইসলাম। তারা প্রত্যেকেই দুরদুরিয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গ্রেপ্তার ছয়জন দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষদের কাছে পুরনো ব্রিটিশ মুদ্রা বিক্রির নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এই কমান্ডার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচ লাখ টাকা, চারটি জাল মুদ্রা, রাসায়নিক পদার্থ ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  


একাত্তর/এসজে