লক্ষ্মীপুরে গৃহবধূকে গলাটিপে হত্যায় স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুরে গৃহবধূকে গলাটিপে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি জসীম উদ্দিন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- নিহত গৃহবধূ শামসুন্নাহারের স্বামী দেলোয়ার হোসেন। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ জুন সদর উপজেলার চন্দ্রগঞ্জের কুশাখালীতে শামসুন্নাহারকে গলাটিপে হত্যা করা হয়।

এ ঘটনায় তার স্বামী দেলোয়ারকে আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘদিন ধরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। 


একাত্তর/এসজে