কক্সবাজারের টেকনাফে জাহাজ থেকে পড়ে শৌমিং (৭১) নামে এক মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি সিটওয়ে (আকিয়াব) এলাকার বাসিন্দার। সোমবার (২৪ অক্টোবর) রাতে ঝড়ো হাওয়া শুরু হলে টেকনাফ স্থলবন্দরে দোতলা জাহাজ থেকে পড়ে তার মৃত্যু হয়।
জানা যায়, মিয়ানমার থেকে গত এক সপ্তাহ আগে যাবুঅং নামক জাহাজটি মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে টেকনাফে পৌঁছায়। সেই জাহাজে মিয়ানমার এই নাগরিক বার্বুচির দায়িত্বে ছিলেন। ওই সময় রান্নার কাজ শেষে খাবার বিতরণের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ঢেউয়ের আঘাতে জাহাজের উপর ডেক থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গতকাল জাহাজ মিয়ানমারে ফিরে যাওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় ফিরতে পারেনি।
বিষয়টি স্বীকার করে টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, খাবার বিতরণের সময় জাহাজের দোতলা থেকে পরে এক মিয়ানমার এক বৃদ্ধ নাগরিকের মৃত্যু হয়েছে। আজকে তাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হবে।
একাত্তর/এআর