গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালির বটতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদিয়াখালী শিমুলতলী গ্রামের হোসেন আলীর ছেলে রাজু মিয়া (২৭) ও বাদিয়াখালী গ্রামের দেবন্দ্রনাথ সাহার ছেলে দুলাল সাহা (৩০)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বোনারপাড়া থেকে ছেড়ে আসা একটি লোকালবাস বাদিয়াখালির বটতলা নামকস্থানে একটি সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: স্ত্রীকে ফোন করে রাতে বাড়ি ফেরেনি রমজান, ভোরে মিলল মরদেহ
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাস ও চালককে আটক করেছে পুলিশ।
একাত্তর/আরএ