চাঁদপুরে ট্রেনের ধাক্কার ছাত্রলীগ নেতা নিহত

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর একজন আরোহী। শনিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান রুবেল (২৮)। তিনি এনায়েত নগরের শেখের হাট বাজার এলাকার বাচ্চু শেখের ছেলে এবং ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

আহত মোটরসাইকেল আরোহী নাম রাজন খান। তিনি শহরের ওয়াবদা গেইট এলাকার মো. রোস্তম খানের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে রুবেল ও রাজন একটি মোটরসাইকেল চেপে  মুন্সিবাড়ি এলাকায় দিয়ে রেললাইন ক্রস করছিলো। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণে চালকের দায় স্বীকার, বাকিরা রিমান্ডে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদুল করিম জানান, আহত মেহেদী হাসান রুবেলের মাথার বাটি আলাদা হয়ে মগজ বের হয়ে গেছে। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শ্বাসপ্রশ্বাস এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর আহত রাজন খানের বাম পাশের হাত-পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাত্তর/এসি