ফকিরহাটে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কাটাখালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর গাজী (৪২) লখপুরের ভবনা গ্রামের হাজরা গাজীর ছেলে বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গির গাজী। এসময় মোংলাগামী একটি সিমেন্টের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

আরও পড়ুন: রূপগঞ্জে চোরাই ডিজেলসহ দুজনকে আটক করেছে র‍্যাব

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


একাত্তর/এসজে