পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মাদক মামলার আসামি

নওগাঁর রাণীনগরে মহিদুল ইসলাম ইমরান (৩৮) নামে এক মাদক মামলার পলাতক আসামিকে প্রায় ৯ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

পুলিশ বলছে, মামলার পর বেশ কয়েক মাস হাজত খেটে জেল থেকে বাহিরে আসার পর থেকেই সে পলাতক ছিলেন। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ওয়ারেন্টমূলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিদুল ইসলাম ইমরান উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১২ সালে রাণীনগর থানায় মহিদুল ইসলাম ইমরানের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। ওই মামলায় সে বেশ কয়েক মাস হাজত খেটে জেল থেকে বের হয়ে তিনি বিদেশ পালিয়ে যায়। 

এরপর ২০১৪ সালে আদালত তাকে গ্রেপ্তার করতে ওয়ারেন্ট জারি করেন। ওই সময় সে বিদেশ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

দীর্ঘ প্রায় ৯ বছর পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মহিদুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/এআর