নরসিংদীর পলাশে ইসমাইল (১৬) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাহের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর বিলপাড় এলাকার ইব্রাহিম মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক রিকশাচালক মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সোমবার বিকেল ৩টার দিকে ইসমাইল ইজিবাইক নিয়ে শহরের উদ্দেশ্যে বের হয়ে যান বলে জানায় স্বজনরা। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে সদর থানায় আসলে পুলিশ মরদেহ উদ্ধারের খবর জানায়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ বলেন, মরদেহের গলা ও মুখে বাধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে ঢুকে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাই
মৃত্যু নিশ্চিতের জন্য ইসমাইলের মাথায় দাঁড়ালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়, যোগ করেন আব্দুল কুদ্দুছ।
একাত্তর/আরএ