গাজীপুর সিটি কর্পোরেশনরে ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকায় প্রায় ৫০ টি বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী।
আজ সকাল থেকে গাজীপুর অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্টেট তামান্না রহমান জুথির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় তার সাথে ছিলেন ,তিতাস কোম্পানীর ব্যাবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাস সহ আরো অনেকে।
অভিযানে উক্ত এলাকায় ২ইঞ্চি পাইপ দ্বারা অবৈধ গ্যাস লাইন সংযোগ পাইপ ও ৫০ টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং ২ লক্ষ ৫০ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়।
এ সময় অবৈধ ভাবে ব্যবহৃত প্রচুর পরিমান পাইপ ও চুলা জব্দ করা হয়।
একাত্তর/এসএ