হাসপাতালে পাবনা কারাগারের হাজতির মৃত্যু

পাবনা জেলা কারাগারে ডাকাতি মামলার এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত জিয়াউল রহমান জিয়া (৩৫) আতাইকুল থানার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার মৃত. কায়েম আলীর ছেলে।

পাবনা কেন্দ্রীয় কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, জিয়াউর রহমান (হাজতি নম্বর ৪০৩১/২৩) শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

আরও পড়ুন: বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা সদর থানা সূত্র জানায়, গত বছরের ২১ ফেব্রুয়ারি পুলিশ ডাকাতি মামলায় জিয়াউর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার।


একাত্তর/এসজে