নীলফামারীতে বিদ্যুতস্পৃষ্ঠে কাঠমিস্ত্রির মৃত্যু

নীলফামারীতে বিদ্যুতস্পৃষ্ঠে এক কাঠমিস্ত্রির মারা গেছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী শাহ ফকির (৪২)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শাহ ফকিরের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মো. হেদায়েত আলী শাহ ফকির জানান, একটি টিনের ঘরে কাঠের কাজ করছিলেন ইদ্রিস আলীসহ তিনজন কাঠমিস্ত্রি। কাজ করার সময় ওই ঘরের ওপর দিয়ে থাকা বিদ্যুতের মাথায় লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে গুরুত্বর আহত হন। 

আরও পড়ুন: বাগেরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ ঘটনার বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসি