গাজীপুরে আগুনে পুড়ে গেছে ব্রাদার্স ফ্যাশন নামের ছোট একটি গার্মেন্টস কারখানা ও ইলেকট্রিক গোডাউনের মালামাল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদরের ইটাহাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ব্রাদার্স ফ্যাশন নামের গার্মেন্টস কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে ওই কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে যায়। আগুন পাশের একটি ইলেকট্রিক গোডাউনে ছড়িয়ে পড়লে ওই গোডাউনের মালামালও আগুনে পুড়ে যায় ।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
একাত্তর/জো