পটুয়াখালীর গলাচিপায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মো. আলিফ ওই গ্রামের দিনমজুর মো. আলী মাঝির ছোট ছেলে।
জানা গেছে, সকালে শিশুটির বাবা মো. আলি মাঝি কাজ করতে ও মা নাজু বেগম ছেলেমেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে কাজ করতে যান। সকাল ১০টার দিকে বাড়ির অন্যান্য ছেলেমেয়েদের সাথে উঠানে ও পুকুর পাড়ে খেলা করছিল শিশু আলিফ। এসময় সকলের অগোচরে পুকুরপাড় থেকে শিশুটি পানিতে পড়ে যায়। পরে মা নাজু বেগম খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়রা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করেন।
পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা শিশুটিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গজারিয়ায় সুপার স্টার গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন
ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মৃনাল চন্দ্র সিকদার জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/জো