রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে ছয়জন করোনা পজেটিভ হয়ে এবং সাতজন উপসর্গ নিয়ে সেখানে ভর্তি ছিলেন।
আজ বরিবার (১৩ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৩ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং একজন নারী রয়েছে । ছয়জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের । এছাড়া নওগাঁওয়ের তিনজন, রাজশাহীর দুইজন, নাটোরে একজন এবং কুষ্টিয়ার একজন রয়েছে । বয়স বিবেচনায়
হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জন।
একাত্তর/ এনএ