ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত বাসচাপায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ইরফান মিয়া (৫০) পৌলি এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ইরফান মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস ইরফানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইরফানের মৃত্যু হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে রণক্ষেত্র বাউফল, চেয়ারম্যানসহ আহত ২১
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শিবু নাথ সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে