বুধবার গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে চকরিয়া

গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া। বুধবার আনুষ্ঠানিকভাবে চকরিয়াকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 

সবলা দাশের স্বামী মারা গেছেন ৩১ বছর হয়। দুই সন্তানই তার একমাত্র সম্বল। ছোট্ট শিশুদের নিয়ে কখনো নদী খালে মাছ শিকার, কখনো বা অন্যের ঘরে কাজ করে জীবন কাটতো তার। 

অন্যদিকে সবলা দাশের মতো ভিটে মাটিহীন সুবসেনার জীবন কেটেছে সংগ্রাম করে। এখন তার স্থায়ী ঠিকানা হয়েছে। পেয়েছেন ভিটাসহ ঘর। 

ভিন্ন ভিন্ন গল্পের চকরিয়ার এমন ৮৭৪টি পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। তারা জানান, ভবঘুরে জীবন থেকে একটি স্থায়ী পরিচয় তাদের আত্মসম্মান বাড়িয়েছে।

চকোরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন প্রক্রিয়ায় গৃহহীন ও ভূমিহীন মানুষ শনাক্ত করে চার ধাপে এই উপহার দেয়া হয়েছে। 

স্থানীয় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর এই উপহারের মাধ্যমে দেশের ঠিকানাহীন মানুষ আজ নিজের ঘরে বসবাস করতে পারছেন।

১৮টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে চকরিয়া উপজেলা। আগামী ২২ মার্চ কক্সবাজারে প্রথম শতভাগ গৃহ ও ভূমিহীন উপজেলা ঘোষণা হতে যাচ্ছে এই উপজেলা।

উল্লেখ্য, আরও ৪০ হাজার গৃহ ও ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। ঈদের আগেই এসব পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে দুই শতাংশ জমিসহ নতুন ঘর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার এসব ঘর গৃহহীন ও ভূমিহীন মানুষের হাতে তুলে দিবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


একাত্তর/এসি