ঝালকাঠিতে আগুনের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, এ আগুনে তাদের ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা।
বুধবার (২২ মার্চ) ভোরে জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারি, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মুদির দোকান।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে ছয়টি দোকান পুড়ে যায়। তাদের দাবি, এ আগুনের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।
একাত্তর/এসি