যশোরে ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু, শনাক্ত ৯০

যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুইজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় শনাক্তের হার ৩৯ শতাংশ। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেইসাথে মৃত্যুও বেড়েছে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯জন রোগী ভর্তি আছে। 

এছাড়া, করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতই শহরে রয়েছে মানুষের চলাচল। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে। 

একাত্তর/ এনএ