মৌলভীবাজারে শহীদদের স্মরণে কুচকাওয়াজ অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ