ঢাকার দোহারে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে এক হাজার ৬০০ কেজি জাটকা ও এক লাখ ৩০ হাজার মিটার জালসহ সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে জাটকা ও জালসহ তাদের আটক করেন।
আটককৃতরা ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন এবং মৈনটঘাটসহ বিভিন্ন মাছের আড়তে মাছ বিক্রি করে থাকেন।
আরও পড়ুন: আসামির চায়ের কাপের আঘাতে পুলিশের এসআই আহত
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, আটককৃত জাল সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়।
একাত্তর/জো