বাগেরহাটের এক গৃহস্থের বাড়িতে ঢুকে সাতটি মুরগী সাবাড়ের পর ছয় ফুট লম্বা একটি অজগর সাপ আটক করে বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শরণখোলায় বন সুরক্ষা বিষয়ক কমিটি সিপিজি ও ভিটি আরটির সদস্যরা সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মৃত জামাল হাওলাদারের বাড়ির মুরগীর খোপে লোকজন প্রথমে সাপটিকে দেখতে পান। এরপর তারা স্থানীয় সিপিজি কমিটির গ্রুপ লিডার খলিলুর রহমান জমাদ্দারকে জানান। তার নেতৃত্ব সাপটি উদ্ধার করে রেঞ্জের শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: পরপর তিন কন্যা হওয়ায় নবজাতককে হত্যা করলেন মা
তিনি আরও জানান, বনরক্ষীদের সহায়তায় দুপুর ১২টার পর বনে ছেড়ে দেয়া হয়। সাপটি ওই গৃহস্থের সাতটি ছোট ও বড় মুরগী খেয়ে ফেলে। ছয় ফিট লম্বা সাপটির ওজন প্রায় ছয় কেজি বলেও জানান তিনি।
একাত্তর/জো