সমুদ্রস্নানে নেমে সন্তানকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

কক্সবাজারের সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে এক পর্যটক মারা গেছেন। 

মঙ্গলবার সকাল ১১টায় সৈকতের লাবনী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম পাঁচলাইশ থানার বাসিন্দা। 

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে শাহজাহান তার পরিবার নিয়ে কক্সবাজার আসেন।

সকাল ১১ টার দিকে সমুদ্রে গোসল করতে নামলে তার সন্তান ডুবে যেতে দেখেন শাহজাহান। এসময় তিনি সন্তানকে বাঁচাতে ছুটে যান। সন্তানকে স্রোতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারলেও স্রোতের টানে ভেসে যান তিনি।

আরও পড়ুন: যুবলীগ নেতা জেম হত্যার আরও পাঁচ আসামী গ্রেপ্তার

পরে বীচ কর্মীরা শাহজাহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন বলে জানান পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


একাত্তর/জো