কলাপাড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গলাচিপার কবির হোসেন খান ও কলাপাড়ার আল আমিন ফকির।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি কলাপাড়ায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি দল সকালে পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে কবির হোসেন খান ও আল আমিন ফকিরকে দুই কেজি গাঁজাসহ আটক করে। 

আরও পড়ুন: প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো