নিখোঁজ আবু ত্ব-হাকে পাওয়া গেছে, রয়েছেন পুলিশ হেফাজতে

নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে পাওয়া গেছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার সেন্ট্রাল রোডের বাসায় অবস্থান করছিলেন আবু ত্ব-হা। এর আগে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার অফিসার ইনচার্জ  আব্দুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।


ওসি আব্দুর রশিদ আরও জানান, দুপুর ৩টার দিকে একদল পুলিশ তাকে বাড়ি থেকে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে পরে প্রেস বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের সময়সূচি

অপরদিকে রংপুর মহানগর পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হা’র সঙ্গে যে তিনজন নিখোঁজ হয়েছিলেন, তারাও যার যার বাড়ি ফিরে গেছেন। এ মুহূর্তে এইটুকু তথ্য আছে। পরে আমরা বিস্তারিত জানাব।


উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এসময় আরও নিখোঁজ হন তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

আরও পড়ুন: হাতের কাছেই কী অমরত্ব, কী বলছেন বিজ্ঞানীরা?

ত্ব-হা’র পরিবারের অভিযোগ, ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।


একাত্তর/এসি