গাজীপুরের শ্রীপুরে ডাকাত সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে বেড়াবাড়ি এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার পর এ হত্যাকাণ্ডের ঘটনার ঘটে।
জানা গেছে, নিহত সুলতান হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর বিলপাড় এলাকার মৃত হাসু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে সঙ্ঘবদ্ধ ডাকাতদলের ৫-৬ জন সদস্য মোশাররফের বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে লোকজনকে মারধর করতে থাকে।
এসময় ওই বাড়ির কমপক্ষে চারজন আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার পর বাকিরা পালিয়ে গেলেও সুলতান হোসেন নামে একজনকে আটক করা হয়।
পরে তাকে ডাকাত সন্দেহ গাছের সঙ্গে বেধে রাতভর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: ডাকাতের ভয়ে নদীতে ঝাঁপ, দু'দিন পর মিললো মরদেহ
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। নিহত সুলতানের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
একাত্তর/এসজে