সাতক্ষীরার কলারোয়ায় নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ওই ব্যক্তি তার পুত্রবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় ওই নারীর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যান।
এ ঘটনায় সেদিনই ভুক্তভোগীর বোন বাদী হয়ে কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, শেরপুরে কৃষক নিহত
আসামি যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় আত্মগোপন করে আছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব-৬।