বাগেরহাটে পুকুর থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ইজিবাইকটি রাস্তার পাশেই ছিল।
বুধবার বেলা ১১টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার জয়খা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম জিহাদ আলী শেখ (২৫)। তিনি উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শ্যামলী আক্তার জানান, মঙ্গলবার রাত আটটার সময় স্বামীর সঙ্গে কথা হয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
আরও পড়ুন: বাঁশের সাঁকোতেই যুগ পার, ভোগান্তিতে ১০ গ্রাম
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাটে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/এসি