বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গত ১০ মে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম রিফাত শেখ (২০)। তিনি শিশুটির প্রতিবেশী।
মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে রিফাত শিশুটি কু প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি স্বর্ণের চেইন দেওয়ার প্রলোভনে ফুসলিয়ে শিশুটিকে ধর্ষণ করের। পরে ঘটনা কাউকে না জানাতে হুমকি দেন।
এক পর্যায়ে শিশুটির বাবা ঘটনা জানতে পেরে ১৪ মে বাদি হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশের এসআই নুরুল ইসলাম অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থীর
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামি গ্রেপ্তারের পর বরিশাল আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাত্তর/এসি