পটুয়খালীতে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মাছুম জানিয়েছেন, নিহত কৃষকের নাম গোলাম মোস্তফা গাজী। তিনি ওই গ্রামের জয়নাল গাজীর ছেলে।
চেয়ারম্যান বলেন, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে মহিষ বেঁধে ফেরার সময় তিনি বজ্রপাতে নিহত হন।
এদিকে, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জেলার সর্বত্র দমকা ও ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃস্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র পর্যবেক্ষক মাহমুদা সুখী জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৭১ দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারকে ২০ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে।
একাত্তর/এসি